ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তাহসিফের লাশের সঙ্গে পাওয়া গেল আইফোন, আরও যা মিলল আমারে একটা বিরাট বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা হঠাৎ ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই মেয়ের শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর দাবি নিয়ে পডকাস্টে যা বলেছিলেন তাহসিফ পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার টাইব্রেকারে জিতে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের প্রতি সমর্থন জানিয়ে তাইওয়ানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করলো পাকিস্তান নেতানিয়াহুকে সরাতে আরব দল নিয়ে নতুন সরকার গড়ার ডাক ইয়াইর গোলানের

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সে
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ৪:৮ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ৪:৮ সময়
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: প্রধান নির্বাচন কমিশনার ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সে অনুযায়ী নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আজ বুধবার (৭ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


সিইসি বলেন, নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টার চিঠি দ্রুত পেয়ে যাবে কমিশন। আগের তিনবারের মতো নির্বাচন করতে চায় না বর্তমান নির্বাচন কমিশন। তাই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে প্রশাসন ও সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন।


নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে তিনি আরও বলেন, দলটির সবধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। তাদের বিচারকার্য চলমান থাকায় বিচারের পর মূল সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।


নির্বাচন আয়োজনে যুক্ত পেশাজীবীদের ব্যাপারে সিইসি বলেন, আগে নির্বাচনে যারা সংযুক্ত থাকতেন, যেমন আইনশৃঙ্খলা বাহিনী বা সাংবাদিক—তাদের অনেকেই ভোট দিতে পারতেন না। সেই আট-দশ লাখ মানুষকে পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।


তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রুখতে উন্নত দেশগুলোকেও অনুসরণ করা হচ্ছে। এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা দরকার বলেও জানান তিনি।


নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে জানিয়ে সিইসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে। এখনও কিছু সময় বাকি আছে। এ সময়ের মধ্যে পরিস্থিতি আরও উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু