ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

পরকীয়া, মাদক সেবন ও অসামাজিক কর্মকান্ডে বাধা দেয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে অভিযুক্ত স্বামী। পরে ওড়না দিয়ে মরদেহ
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৩, দুপুর ৩:৪১ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৩, দুপুর ৩:৪১ সময়
গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার ছবি : সংগৃহীত
পরকীয়া, মাদক সেবন ও অসামাজিক কর্মকান্ডে বাধা দেয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে অভিযুক্ত স্বামী। পরে ওড়না দিয়ে মরদেহ বসত ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার চালানো হয়। ঘটনার দুই মাস পর ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে ঘাতক স্বামী মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) রাতে আশুলিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব ১।

রোববার (২৭ আগস্ট) পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসাইন এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান।

গ্রেপ্তার মাসুদ রানা (৪৬), জামালপুর জেলার টুপকার চর গ্রামের মৃত অহেজ উদ্দিনের ছেলে।

র‍্যাব কর্মকর্তা বলেন, গত ২৮ জুন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচালা এলাকার থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই নারী আত্মহত্যা করেছেন বলে প্রচার চালানো হয়। পরে মরদেহের ময়না তদন্তে বেরিয়ে আসে পরকীয়া, মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপে বাধা দেয়ায় স্ত্রী হাফিজা আক্তারকে প্রথমে লাঠি দিয়ে আঘাত করে পরে শ্বাসরোধ করে হত্যা করে অভিযুক্ত স্বামী মাসুদ রানা। এক পর্যায়ে মরদেহটি ফ্যানের সাথে ঝুলিয়ে পালিয়ে যান তিনি। এরপর তিনি দুই মাস দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাসুদ রানা তার ২য় স্ত্রী হাফিজা আক্তার(২৮)কে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় বলে স্বীকার করে এবং এই হত্যাকান্ডের লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন।

আসামী মাসুদ রানার নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণসহ তিনটি মামলা রয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের ধরতে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস