ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে পরিবারসহ কূটনীতিক সরাচ্ছে যুক্তরাষ্ট্র ‘শাহজালাল রুমিকে গ্রেপ্তারের অভিযানে বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে’ মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান মক্কায় পড়ল হুথিদের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষ শাহজালালের মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকাসহ স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা ডিজিটাল যুগে ‘চোখের জিনা’ থেকে রক্ষা পাওয়ার উপায় মার্কিন মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প ৭৫ বছর ছাঁটাই ছাড়াই চলছে কোম্পানিটি, পরিচালনা পদ্ধতি দেখতে ভিড় সিইওদের রোনালদোর ৯৮২তম গোল নিয়ে তৈরি বিতর্কের অবসান

১৭ বছর পর ফের একসঙ্গে কাজ করবেন শাহরুখ-অমিতাভ

বলিউডে অতি জনপ্রিয় দুটি মুখ শাহরুখ খান-অমিতাভ বচ্চন। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তারা। সর্বশেষ তারা কাজ করেছিলেন
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৩, দুপুর ৪:২৫ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৩, দুপুর ৪:২৫ সময়
১৭ বছর পর ফের একসঙ্গে কাজ করবেন শাহরুখ-অমিতাভ ছবি : সংগৃহীত
বলিউডে অতি জনপ্রিয় দুটি মুখ শাহরুখ খান-অমিতাভ বচ্চন। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তারা। সর্বশেষ তারা কাজ করেছিলেন ১৭ বছর আগে ‘কাভি আলবিদা না কেহনা’ ছবিতে। এরপর আর তাদের একসঙ্গে দেখা যায়নি। তবে ফের এক ছবিতে দেখা যাবে এ দুই মেগা তারকাকে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানেই দেখা যাচ্ছে, একসঙ্গে দৌড়চ্ছেন শাহরুখ-অমিতাভ। পরনে তাদের কালো সুট। শোনা যাচ্ছে, ছবির নাম নাকি ‘ওয়াদা’, যদিও তা এখনও নিশ্চিত নয়।

এদিকে কয়েকদিন আগে আস্কএসআরকে সেশনে অমিতাভ বচ্চনকে নিয়ে বেশ কিছু কথা বলেন শাহরুখ। এক অনুরাগী তাদের জুটি নিয়ে প্রশ্ন করলে উত্তরে শাহরুখ লেখেন, ‘এত বছর পর সিনিয়র বচ্চনের সঙ্গে কাজ করা খুব মজার ছিল। এই শ্যুটিংটা আমার কাছে অনুপ্রেরণার। তার সঙ্গে কাজ করতে পারা আশীর্বাদের মতো। শুধু আপনাকে জানাতে চাই, দৌড়ে কিন্তু আমাকে উনি হারিয়ে দিয়েছেন।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা

টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা