ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তাহসিফের লাশের সঙ্গে পাওয়া গেল আইফোন, আরও যা মিলল আমারে একটা বিরাট বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা হঠাৎ ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই মেয়ের শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর দাবি নিয়ে পডকাস্টে যা বলেছিলেন তাহসিফ পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার টাইব্রেকারে জিতে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের প্রতি সমর্থন জানিয়ে তাইওয়ানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করলো পাকিস্তান নেতানিয়াহুকে সরাতে আরব দল নিয়ে নতুন সরকার গড়ার ডাক ইয়াইর গোলানের

চাঁদপুরে ইলিশের জোয়ার: ছোট মাছের ছড়াছড়ি, কমেনি দাম

চাঁদপুর মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। গত তিনদিনে গড়ে অন্তত ৬শ মন মাছ এসেছে এই ঘাটে। ছোট মাছের সরবরাহ
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৫, সকাল ৯:৮ সময়
  • আপডেট সময় : ১০ আগস্ট ২০২৫, সকাল ৯:৮ সময়
চাঁদপুরে ইলিশের জোয়ার: ছোট মাছের ছড়াছড়ি, কমেনি দাম ছবি : সংগৃহীত

চাঁদপুর মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। গত তিনদিনে গড়ে অন্তত ৬শ মন মাছ এসেছে এই ঘাটে। ছোট মাছের সরবরাহ বেশি। তবে, দাম কমেনি তেমন। যদিও ভরা মৌসুম অনুযায়ী ইলিশের সরবরাহ এখনও পর্যাপ্ত নয়; বলছেন ব্যবসায়ী নেতারা।


শনিবার (৯ আগস্ট) সরেজমিন দেখা গেছে, দীর্ঘদিন পর ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর চাঁদপুর মাছঘাট। কয়েকদিন ধরেই দৈনিক ৫-৬শ মন ইলিশ আসছে মাছঘাটে। তাই বেড়েছে কর্মব্যস্ততা।


তবে ঘাটে আসা বেশিরভাগ ইলিশ-ই ছোট আকারের। তাই বড় ইলিশের চেয়ে ছোটগুলোর দাম অনেকটাই কম।


যদিও ক্রেতাদের অভিযোগ, যোগানের সাথে দামের অনেক ব্যবধান। যা আরও কম হওয়ার কথা। যদিও আগের তুলনায় কেজি প্রতি দাম কমেছে ২-৩শ টাকা।


অবশ্য ব্যসায়ী নেতারাও বলেন, ভরা মৌসুমে যে মাছ আসছে সে হিসেবে ছয়শ’ মন অনেক কম। তাই দামের উপর খুব বেশি প্রভাব পড়ছে না।


বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, বর্তমানে ৫শ থেকে ৮শ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৫শ থেকে ২ হাজার টাকা কেজিতে। আর এক কেজির উপর হলেই দাম উঠছে আড়াই হাজারের ওপরে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু