ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদেরও গুনতে হতে পারে ২০ হাজার ডলারের বন্ড প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি? দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালু করার পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন কক্সবাজার সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পর্যটকের ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস স্পেন সীমান্তে হঠাৎ অভিবাসনপ্রত্যাশীদের ঢল, কারণ জানালো এএফপি কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

নজরদারির জন্য কেনা যন্ত্র ও এর ব্যবহার জানতে তদন্তে কমিটি

শেখ হাসিনার আমলে গোয়েন্দা নজরদারির জন্য কেনা যন্ত্র ও সরঞ্জাম এবং এগুলোর ব্যবহার নিয়ে জানতে তদন্তে কমিটি গঠন
  • আপলোড সময় : ১৪ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪৮ সময়
  • আপডেট সময় : ১৪ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪৮ সময়
নজরদারির জন্য কেনা যন্ত্র ও এর ব্যবহার জানতে তদন্তে কমিটি ছবি : সংগৃহীত

শেখ হাসিনার আমলে গোয়েন্দা নজরদারির জন্য কেনা যন্ত্র ও সরঞ্জাম এবং এগুলোর ব্যবহার নিয়ে জানতে তদন্তে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই কমিটি খতিয়ে দেখবে যন্ত্রপাতি কীভাবে, এসব যন্ত্র কোথা থেকে, কত দাম দিয়ে কেনা হয়েছে এবং কীভাবে এর ব্যবহার করা হয়েছে। প্রধান উপদেষ্টার ডাক , টেলিযোগাযোগ ও আইসিটি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে কমিটির প্রধান করা হয়েছে।


একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের মারনাস্ত্র কেনা নিয়েও আরেকটি কমিটি করা হয়েছে।


বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক এবং প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান প্রেস সচিব শফিকুল আলম।


তিনি আরও জানান, গত সরকারের অপশাসন ও পৈশাচিকতা পেরিয়ে জনকল্যাণমূলক কাজে মনোযোগী বর্তমান সরকার।


শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছেছে। বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের স্থানীয় শ্রমিকদের সমান সামাজিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে সম্মতির কথা জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প