ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তাহসিফের লাশের সঙ্গে পাওয়া গেল আইফোন, আরও যা মিলল আমারে একটা বিরাট বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা হঠাৎ ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই মেয়ের শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর দাবি নিয়ে পডকাস্টে যা বলেছিলেন তাহসিফ পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার টাইব্রেকারে জিতে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের প্রতি সমর্থন জানিয়ে তাইওয়ানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করলো পাকিস্তান নেতানিয়াহুকে সরাতে আরব দল নিয়ে নতুন সরকার গড়ার ডাক ইয়াইর গোলানের

সিলেটে যৌথবাহিনীর অভিযানে প্রায় ৪ লাখ ঘনফুট পাথর উদ্ধার

সিলেটের আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় চার দিনে প্রায় চার লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী।রবিবার (১৭ আগস্ট)
  • আপলোড সময় : ১৮ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫৬ সময়
  • আপডেট সময় : ১৮ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫৬ সময়
সিলেটে যৌথবাহিনীর অভিযানে প্রায় ৪ লাখ ঘনফুট পাথর উদ্ধার ছবি : সংগৃহীত

সিলেটের আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় চার দিনে প্রায় চার লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী।

রবিবার (১৭ আগস্ট) দিনে ও রাতে সিলেট সদর উপজেলা ও কোম্পানিগঞ্জ থেকে বিপুল পরিমাণ সাদাপাথর উদ্ধার করে যৌথবাহিনী। আটক করা হয়েছে ছয়জনকে।



এ নিয়ে সাদাপাথর লুটপাট ও পাথর লুকানোর ঘটনায় ১১ জনকে আটক করা হলো।


উদ্ধার করা সাদাপাথর ট্রাকযোগে ফেরানো হচ্ছে ভোলাগঞ্জে; প্রতিস্থাপন করা হচ্ছে ধলাই নদীতে। তবে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মামলায় প্রায় দেড় হাজার মানুষকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে—আসল হোতাদের না ধরে সাধারণ দিনমজুরদের হয়রানি করা হচ্ছে।


এদিকে, অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে প্রশাসন। বুধবার জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু