ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আজ থেকে ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় যাচ্ছে ট্রাম্প ‘আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা’, সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড ভিনিসিয়ুসের জন্য ট্রান্সফার মার্কেট কাঁপানো প্রস্তাব পাঠাচ্ছে আর্সেনাল এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল, গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ অভিবাসী ঠেকাতে ১৬০০ ফুট দীর্ঘ ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে স্পেন কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোকে ইরানের বার্তা পে-স্কেল কার্যকর হলে বকেয়া বেতন কীভাবে পাবেন সরকারি চাকরিজীবীরা

বাগেরহাটে আওয়ামী লীগ নেতা হলেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী

আওয়ামী লীগের চিহ্নিত নেতা মতিয়ার রহমান মোড়লকে এনসিপির চাঁদপাই ইউনিয়ন কমিটিতে যুগ্ম সমন্বয়কারীর করে সমন্বয় কমিটি ঘোষণা করা
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৫, দুপুর ১১:৫৯ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৫, দুপুর ১১:৫৯ সময়
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা হলেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের চিহ্নিত নেতা মতিয়ার রহমান মোড়লকে এনসিপির চাঁদপাই ইউনিয়ন কমিটিতে যুগ্ম সমন্বয়কারীর করে সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।


আওয়ামী লীগ সরকারের পতনের পরও এ আওয়ামী নেতা এলাকায় বহাল তবিয়তে রয়েছেন। আওয়ামী সরকারের আমল থেকে চলে আসা তার অবৈধ মাদক ও জুয়ার কারবার ঠিক রাখতেই তিনি এখন নতুন রাজনৈতিক দল এনসিপিতে ভিড়েছেন বলেও অভিযোগ উঠেছে।


এদিকে গুঞ্জন ও অভিযোগ উঠছে মোটা অংকের টাকার বিনিময়ে তিনি এনসিপিতে পদ নিয়েছেন। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমাতুল্লাহ বলেছেন,পরিচয় গোপন করে কেউ যদি এনসিপির পদ পেয়ে থাকেন, তাকে দল থেকে বাদ দেওয়া হবে।


মতিয়ার রহমান মোড়ল বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বর। তিনি কয়েক দশক ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।


বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মনে করছেন তার মতো চিহ্নিত আওয়ামী নেতাকে এনসিপিতে পদ দেয়ার বিষয়টি আওয়ামী লীগকে পুনর্বাসন ছাড়া কিছুই নয় । পৌর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মো. এমরান হোসেন বলেন, মতিয়ার রহমান মোড়ল একজন আওয়ামী লীগের নেতা। তাকে এনসিপিতে পদ দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে।


বিএনপির অপর নেতা সফিকুল ইসলাম শান্ত বলেন ,আমরা এমন কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


উপজেলা জামায়াতের নায়েবে আমির কোহিনূর সরদার বলেন, যদি এমন হয়ে থাকে তাহলে সেটি কোনভাবে যুক্তি সম্মত নয়।


আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পৌর সাধারণ সম্পাদক মো. সোহেল হাওলাদার বলেন, ছাত্র-জনতার রক্তের সঙ্গে সাথে বেইনি করে ফ্যাসিবাদকে যে পুনর্বাসন করছে যা অত্যন্ত দুঃখ জনক। করছে যা অত্যন্ত দুঃখ জনক।


পৌর যুবদল নেতা বিএম ওয়াসিম আরমান বলেন, শুনেছি লাখ টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান মোড়ল এনসিপিতে পদ নিয়েছেন। মূলত টাকার বিনিময়ে আওয়ামী লীগকে এখানে পুনবাসন করা হচ্ছে। এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। সদ্যপদ পাওয়া মতিয়ার রহমান মোড়ল বলেন, ‘আমি এনসিপির কোন কমিটিতে নেই, এ কথা বলেই ফোন কেটে দেন।’


এনসিপির মোংলা উপজেলার প্রধান সমন্বয়কারী মৃধা মাজেদুল ইসলাম বলেন, চাঁদপাই ইউনিয়নের কমিটি এখন গঠন করা হয়নি। এটা ফেজবুকে অপপ্রচার চালানো হচ্ছে। ‘কোন আওয়ামী লীগ আমাদের কমিটিতে থাকতে পারবে না।


এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমাতুল্লাহ বলেছেন, এনসিপিতে ফ্যাসিস আওয়ামী লীগের কেউ আমাদের কমিটিতে আসতে পারবে না। আমরা তাদের পুনর্বাসন করবো না ।


পরিচয় গোপন করে কেউ যদি এনসিপির পদ পেয়ে থাকেন তাকে দল থেকে বাদ দেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!

স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!