ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

সাত কলেজের শিক্ষার্থীদের সুখবর দিলেন ঢাবি কর্তৃপক্ষ

শিক্ষার্থীদের আন্দোলনের পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সিজিপিএ শর্তে শিথিলতা আনতে চাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৩, সকাল ৮:১৫ সময়
  • আপডেট সময় : ৩০ আগস্ট ২০২৩, সকাল ৮:১৫ সময়
সাত কলেজের শিক্ষার্থীদের সুখবর দিলেন ঢাবি কর্তৃপক্ষ প্রতীকী ছবি
শিক্ষার্থীদের আন্দোলনের পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সিজিপিএ শর্তে শিথিলতা আনতে চাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সিজিপিএ শর্ত শিথিলের পাশাপাশি তা অভিন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হওয়া ঢাবি ও সাত কলেজ প্রশাসনের যৌথ বিশেষ সভায় সাত কলেজের শিক্ষক প্রতিনিধিরা এই প্রস্তাবনা দেন। যা প্রাথমিকভাবে সকলের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে।

সভা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অধিভুক্ত সরকারি সাত কলেজের ফোকাল পয়েন্ট ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য।

২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে আরোপিত এই সিজিপিএ শর্ত শিথিল করে সব বর্ষের জন্য এক ও অভিন্ন সিজিপিএ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে সাত কলেজের অনুষদভেদে এক বর্ষ থেকে অন্য বর্ষে প্রমোশনের ক্ষেত্রে সিজিপিএ শর্তের ভিন্নতা ছিল।

এ নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। যার পরিপ্রেক্ষিতে নতুন নিয়ম করার জন্য এ সভা অনুষ্ঠিত হয়।

তবে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিবাচক হিসেবে নিয়েছে জানিয়ে অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য বলেন, এই প্রস্তাবনা ইতিবাচকভাবে বিবেচনাধীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে এটি বাস্তবায়ন হবে। একটু অপেক্ষা করতে হবে।

অপরদিকে আরও একটি সূত্রে জানা গেছে, এই প্রস্তাবনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে পাসের পর রেজুলেশন আকারে প্রকাশ করা হবে। একইসাথে সিজিপিএ শর্তে আটকে যাওয়া শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ার জন্য পর্যাপ্ত সময়ও পাবেন।

এর আগে রোববার সন্ধ্যায় শিক্ষার্থীদের সিজিপিএ শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশনের এক দফা দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছেন বলে জানান আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা কলেজ শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ অপু।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!