ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

যে কারনে আর্জেন্টিনার দল ঘোষণায় দেরি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাছাইপর্বের প্রথম দুই রাউন্ড খেলবে তারা।
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৩, দুপুর ১০:৫৬ সময়
  • আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৩, দুপুর ১০:৫৬ সময়
যে কারনে আর্জেন্টিনার দল ঘোষণায় দেরি ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাছাইপর্বের প্রথম দুই রাউন্ড খেলবে তারা। লড়াই করবে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে। কিন্তু সেই দল ঘোষণায় এখনও নাম  নেই লিওনেল স্কালোনির। অপরদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ইতিমধ্যে নেইমারকে দলে ফিরিয়ে ২৩ সদস্যের দল ঘোষণা করে দিলেও আলবিসেলিস্তেদের দেরি কেনো?

সম্প্রতি তার কারন ব্যাখা করেছে আর্জেন্টিনা সংবাদমাধ্যম দিয়ারিও ওলে। তারা জানিয়েছে, এবার নানা কারণে দল যাচাই-বাছাই করতে বেশি সময় লাগছে স্কালোনির। প্রথমত, দলে কিছু ফুটবলারে চোটের শঙ্কা আছে, তাদের জন্য অপেক্ষা করতে গিয়ে দল ঘোষণা করতে সময় নিচ্ছেন আর্জেন্টাইন কোচ।

এছাড়া আর্জেন্টাইন কোচ নাকি তার ঘোষিত দলে ৫০ জনের বেশি ফুটবলারকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন। যেখানে বেশ কিছু ফুটবলার অনূর্ধ্ব–২৩ দলের থাকবেন। বয়সভিত্তিক দলের এই ফুটবলারদের মূলত ডাকা হচ্ছে অলিম্পিক বাছাইয়ের প্রস্তুতির জন্য। তার কারা হবেন, সেটা ঠিক করতেই নাকি সময় লাগছে স্কালোনির।

আগামী ৮ সেপ্টেম্বরে বুয়েন্স এইরেসের স্তাদিও মনুমেন্তালে ইকুয়েডর বিপক্ষে বাংলাদেশ সময় ভোর ছয়টায় মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচ ১৩ সেপ্টেম্বর বিশ্ব চ্যাম্পিয়নরা খেলবে বলিভিয়ার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়  

স্কালোনির ঘোষিত দলে জায়গা পেতে যাওয়া সম্ভাব্য কিছু অভিজ্ঞ খেলোয়াড়ের নামও প্রকাশ করেছে বাদমাধ্যম দিয়ারিও ওলে।

আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের সম্ভাব্য দল 

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো।

ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, গেরমান পাজেল্লা, নিকোলাস তালিয়াফিকো, মার্কোস আকুনা, লিসান্দ্রো মার্তিনেজ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডার: এনজো ফার্নান্দেজ, গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এজেকুয়েল পালাসিওস, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ফাকুন্দো বুয়োনানোত্তে, লুকাস ওকাম্পোস।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, নিকোলাস গনসালেস, আলেসান্দ্রো গারনাচো, জিওভান্নি সিমিওনে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের