ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল বিএনপিই নির্বাচনে ধর্ম ব্যবহার করেছে, অভিযোগ গোলাম পরওয়ারের কোনো অনুদান নয়, জলবায়ু তহবিলে প্রাপ্য অধিকার চান চিফ হুইপ ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে কমনওয়েলথ সম্মেলনে যাচ্ছেন হুমায়ুন কবির মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স ৪৫তম বিসিএসের ২৬৬ কর্মকর্তাকে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ তারেক রহমানের ভালোর জন্যই আমরা সংবিধান সংস্কার পরিষদ চেয়েছি: নাহিদ ইসলাম মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

সরকারি চাকরিতে নতুন পদ সৃষ্টি হচ্ছে সাড়ে ৬ হাজার

বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের সাড়ে ৬ হাজার নতুন পদ সৃষ্টি করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে ইউএনও-ডিসি ও বিভাগীয়
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৩, দুপুর ১১:৩০ সময়
  • আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৩, দুপুর ১১:৩০ সময়
সরকারি চাকরিতে নতুন পদ সৃষ্টি হচ্ছে সাড়ে ৬ হাজার প্রতীকী ছবি
বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের সাড়ে ৬ হাজার নতুন পদ সৃষ্টি করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে ইউএনও-ডিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা সংশোধন এবং শিক্ষক-কর্মচারী আত্তীকরণ বিধিমালা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এসব প্রস্তাব উঠতে যাচ্ছে। বৈঠকে এসব প্রস্তাব পাস হলে নতুন চাকরিজীবীদের জন্য সুখবর হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আজকের বৈঠকে এজেন্ডা সূত্রে জানা গেছে, সাতটি মন্ত্রণালয় ও কয়েকটি অধিদপ্তরের জন্য নতুন ৬ হাজার ৪০৯টি নতুন পদ সৃষ্টির প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। সচিব কমিটির অনুমোদন পাওয়ার পর প্রস্তাবটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পাওয়ার পরই সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। নির্বাচনের আগেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে জোর চেষ্টা চালাচ্ছেন সংশ্লিষ্টরা। 

যেসব মন্ত্রণালয় ও অধিদপ্তরের নতুন পদ সৃষ্টি হচ্ছে : নতুন সৃষ্ট ৬ হাজার ৪০৯টি পদের মধ্যে নৌবাহিনীর নৌ-সদরে ১৫টি, কারা অধিদপ্তরের অধীন মহিলা কেন্দ্রীয় কারাগারের মহিলা কারারক্ষীর ৬০টি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ছয়টি (ক্যাডার পদ), গাজীপুর, রংপুর ও বরিশাল মহানগর দায়রা জজ আদালতের জন্য ৮৪টি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ১৫টি, হোমিওপ্যাথি বোর্ডের ৯টি, আটটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় হাজারটি, পল্লী উন্নয়ন একাডেমি রংপুরে ১১০টি, শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরে ১১০টি পদ রয়েছে।

এর মধ্যে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পুরো সাংগঠনিক কাঠামো হালনাগাদ করা হবে। এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থানের ৫৮টি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৩৭টি পদ সৃষ্টির প্রস্তাব দিয়েছিল। তবে অর্থ বিভাগ দুই মন্ত্রণালয়ে মোট ২১টি পদের অনুমোদন দিয়েছে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু