ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৪ সদস্য আটক

ঝিনাইদহে প্রলোভনে ডেকে এনে অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের নারী ইউপি সদস্য নুর নেহাসহ জাহানারা
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১০:২৩ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১০:২৩ সময়
অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৪ সদস্য আটক ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক
ঝিনাইদহে প্রলোভনে ডেকে এনে অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের নারী ইউপি সদস্য নুর নেহাসহ জাহানারা বেগম, রুহানী আক্তার ও আজিম মন্ডলকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) ঝিনাইদহ ও কালীগঞ্জ উপজেলাতে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৫৯ হাজার টাকা উদ্ধার করে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, দীর্ঘদিন ধরে ঝিনাইদহ ও কালীগঞ্জের নারী-পুরুষের একটি চক্র বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে বাসাতে নিয়ে মোবাইলের মাধ্যমে অশ্লীল ছবি ধারণ করে রাখে। পরে তাদেরকে ব্লাকমেইলিং করে অর্থ আদায় করে আসছিল।

এ চক্রের হাতে গত কয়েকদিন আগে সদর উপজেলার কুলফাডাঙ্গা গ্রামের হারুণর রশিদকে অশ্লীল ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে মহারাজপুর ইউনিয়নের ইউপি সদস্য নুর নেহা ও তার সদস্যরা এক লাখ ১৯ হাজার টাকা হাতিয়ে নেয়। তার কাছে পরবর্তিতে আরও টাকা দাবি করলে তিনি পরে জেলা পুলিশ সুপার আজিম-উল আহসানের কাছে লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের পরিপেক্ষিতে জেলা গোয়েন্দা দলের ওসি শাহিন উদ্দিনের নেতৃত্বে শুক্রবার রাতে ঝিনাইদহের বিষয়খালী ও কালীগঞ্জ উপজেলা শহরে অভিযান চালানো হয়। অভিযানে অপরাধ চক্রের সদস্য সদর উপজেলার কুলফাডাঙ্গা গ্রামের বাবলু মন্ডলের স্ত্রী ইউপি সদস্য নুর নেহা, মসলেম মন্ডলের ছেলে আজিম মন্ডল, করাতিপাড়ার হাসান মন্ডলের স্ত্রী জাহানারা বেগম ও কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামের জলিল মন্ডলের মেয়ে রুহানী আক্তার শিলা। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের কাছ থেকে নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী হারুনর রশিদ জানান, এ নারী-পুরুষ চক্র আমাকে ফাঁদে ফেলে প্রলোভন দেখিয়ে বাসাতে নিয়ে জোরপূর্বক বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও করে ব্লাকমেইল করে। সামাজিক ও সাংসারিক মান সম্মানের কথা চিন্তা করে আমি তাদের দাবিকৃত ৪ লাখ টাকার মধ্যে ১ লাখ ১৯ হাজার টাকা দিয়েছি। তারপরও আরও টাকার জন্য নানা হুমকি দিতে থাকে। তখন বাধ্য হয়ে আইনের আশ্রয় নিতে লিখিত অভিযোগ করি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস