ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

জামায়াতের নির্বাচন করা প্রসঙ্গে যা বললেন পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘জামায়াত একটি জঙ্গি সংগঠন, সেটা দেশের মানুষ জানে। সুতরাং জামায়াত জাতীয় নির্বাচন করতে
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ২:৩৮ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ২:৩৮ সময়
জামায়াতের নির্বাচন করা প্রসঙ্গে যা বললেন পরিকল্পনামন্ত্রী ছবি : সংগৃহীত
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘জামায়াত একটি জঙ্গি সংগঠন, সেটা দেশের মানুষ জানে। সুতরাং জামায়াত জাতীয় নির্বাচন করতে পারবে কি না, তাদের নিবন্ধন দেওয়া হবে কি না সেটা সরকারের দেখার বিষয় নয়, নির্বাচন কমিশন দেখবে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে আমরা মেনে নেবো।’

মন্ত্রী বলেন, ‘সামনের জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, সেটা দেশের মানুষ জানে। সেই সুষ্ঠু নির্বাচনে যদি দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের (৫ তলা) প্রশাসনিক কাম মাল্টিপারপাস ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

দেশের ব্যাংকখাত নিয়ে এম এ মান্নান বলেন, ‘দেশে ব্যাংকগুলো থেকে যারা ঋণ নিয়ে পরিশোধ করছেন না তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সরকার এটার জন্য স্পেশাল কোনও আইন তৈরি করবে না।’
 
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ থানার ওসি মোহাম্মদ খালেদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস