ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৮২০

মরক্কোর অ্যাটলাস পর্বতমালায় শুক্রবার রাতের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৮২০ জনে দাঁড়িয়েছে।রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে শনিবার
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৩, বিকাল ৭:২৫ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৩, বিকাল ৭:২৫ সময়
মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৮২০

মরক্কোর অ্যাটলাস পর্বতমালায় শুক্রবার রাতের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৮২০ জনে দাঁড়িয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে ধসে যায় অনেক ভবন। এতে রাতের বেলায় ঘর ছাড়তে বাধ্য হন বড় বড় শহরের বাসিন্দারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদকৃত তালিকার বরাত দিয়ে মরক্কোর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পে আহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩২৯ জনে।

এর আগে স্থানীয় এক কর্মকর্তা জানান, বেশির ভাগ প্রাণহানি হয় দুর্গম পাহাড়ি এলাকায়।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে সবচেয়ে বড় শহর মারাকেশের বাসিন্দারা জানান, ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য প্রাচীন শহরের কিছু ভবন ধসে গেছে।

স্থানীয় টেলিভিশনে মসজিদের মিনার ধসে পড়ার ছবি দেখানো হয়। এ ছাড়া বিধ্বস্ত গাড়িতে ধুলাবালি পড়ে থাকতেও দেখা যায়।

টেলিভিশনে প্রচারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে মরক্কোবাসীকে শান্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, ভূমিকম্প আঘাত হেনেছে আল হাউজ, উয়ারজাজাত, মারাকেশ, আজিলাল, চিচৌয়া ও তারাউদান্ত প্রদেশে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে পাহাড়ি গ্রাম আসনির বাসিন্দা মোনতাসির ইত্রি বলেন, ভূকম্পনে তার এলাকার বেশির ভাগ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশীরা ধ্বংসস্তূপের নিচে এবং গ্রামের লোকজন হাতে থাকা জিনিসপত্র দিয়ে তাদের উদ্ধারে কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান