ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল বিএনপিই নির্বাচনে ধর্ম ব্যবহার করেছে, অভিযোগ গোলাম পরওয়ারের কোনো অনুদান নয়, জলবায়ু তহবিলে প্রাপ্য অধিকার চান চিফ হুইপ ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে কমনওয়েলথ সম্মেলনে যাচ্ছেন হুমায়ুন কবির মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স ৪৫তম বিসিএসের ২৬৬ কর্মকর্তাকে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ তারেক রহমানের ভালোর জন্যই আমরা সংবিধান সংস্কার পরিষদ চেয়েছি: নাহিদ ইসলাম মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

পুতিনের আমন্ত্রণে রাশিয়ায় পৌঁছেছেন কিম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাশিয়ায় পৌঁছেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এরই
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১০:৩২ সময়
  • আপডেট সময় : ১২ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১০:৩২ সময়
পুতিনের আমন্ত্রণে রাশিয়ায় পৌঁছেছেন কিম ছবি : অনলাইন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাশিয়ায় পৌঁছেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এরই মধ্যে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন পুতিন। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ এসব তথ্য নিশ্চিত করেছে। এর আগে রুশ নিউজ এজেন্সি ইন্টারফেক্স জানায়, যেকেনো সময় রাশিয়ায় সফরে আসছেন কিম।

এর আগে উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) নিশ্চিত করে, একটি সামরিক ট্রেনে করে রাশিয়ার উদ্দেশে রওনা দেন কিম জং উন। তার সঙ্গে উত্তর কোরিয়ান সরকারের উর্ধ্বতন কর্মকর্তাসহ সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন।
গত চার বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই কিম জং উনের প্রথম আন্তর্জাতিক সফর। করোনা মহামারির কারণে এতদিন তিনি দেশের বাইরে যাননি।

চার বছর আগে ২০১৯ সালে ট্রেনে রাশিয়া ভ্রমণ করেছিলেন কিম। তাকে বহনকারী সেই ট্রেনটি ছিল বুলেটপ্রুফ। অনেক ভারী হওয়ায় ঘণ্টায় ৫৯ কিলোমিটারের বেশি গতিতে চলতে পারেনি। ভ্লাদিভোস্টকে পৌঁছাতে তার সময় লেগেছিল ২০ ঘণ্টা।

এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, দুই দেশের মধ্যে অস্ত্রচুক্তি নিয়ে সমঝোতা হতে পারে। তবে মস্কোকে কোনো অস্ত্র না দিতে পিয়ংইয়ংকে আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে বাইডেন প্রশাসন।

গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর), হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান হুঁশিয়ারি দিয়েছিলেন যে, উত্তর কোরিয়া যদি রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি করে থাকে, তাহলে কিম জং উনকে চরম মূল্য দিতে হবে।

এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুও জুলাই মাসে পিয়ংইয়ং থেকে অস্ত্র কেনার বিষয়ে আলোচনা করতে উত্তর কোরিয়া গিয়েছিলেন।

জানা গেছে, কিমের এ সফরে অন্তত ২০টি বুলেটপ্রুফ গাড়ি থাকবে। ফলে তাকে বহনকারী ট্রেনটি ঘণ্টায় ৫৯ কিলোমিটারের চেয়ে বেশি গতিতে ছুটতে পারবে না। ভ্লাদিভোস্তকে পৌঁছাতে পুরো দিন লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এর আগে বলেছিলেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু সাম্প্রতিক উত্তর কোরিয়া সফরের সময় পিয়ংইয়ংকে রাশিয়ার কাছে আর্টিলারি গোলাবারুদ বিক্রি করতে রাজি করানোর চেষ্টা করেছিলেন।

বিশ্লেষকরা বলছেন, এমন এক সময়ে কিম-পুতিনের মধ্যে বৈঠক হতে যাচ্ছে, যখন রাশিয়া ও উত্তর কোরিয়া উভয়ের কাছেই এমন কিছু রয়েছে, যা অন্য দেশ চায়। রাশিয়া সম্ভবত উত্তর কোরিয়ার কাছে খাদ্য ও কাঁচামালের বিনিময়ে আর্টিলারি শেল ও রকেট আর্টিলারিসহ যুদ্ধাস্ত্র চাইবে। তাছাড়া জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামে পিয়ংইয়ংয়ের অব্যাহত সমর্থন চাইবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু