ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

মুশফিক খেলবেন না ভারতের বিপক্ষে

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে। এই ম্যাচে উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:৫৪ সময়
  • আপডেট সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:৫৪ সময়
মুশফিক খেলবেন না ভারতের বিপক্ষে ছবি : সংগৃহীত
এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে। এই ম্যাচে উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের সার্ভিস পাচ্ছে না টাইগাররা। বুধবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

দ্বিতীয় সন্তান জন্ম নেয়ার কারণে, এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলে পরের দিনই ঢাকায় চলে আসেন মুশফিক। নবাগত সন্তান এবং স্ত্রীকে সময় দিতেই বাংলাদেশ এসেছিলেন এই ক্রিকেটার। কথা ছিল বুধবার (১৩ সেপ্টেম্বর) ছুটি কাটিয়ে আবারও শ্রীলঙ্কায় যাবেন মুশফিক। তবে তার স্ত্রী এখনও পুরোপুরি সুস্থ না হওয়াতে বিসিবি থেকে আরও কিছুদিনের ছুটি চেয়েছেন এই ক্রিকেটার।

বিসিবির ক্রিকেট অপারেসন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, “মুশফিক আমাদের জানিয়েছেন, তার স্ত্রী এখনো সুস্থ হননি। এই মুহূর্তে তার পরিবারের সঙ্গে থাকা দরকার। আমরা পরিস্থিতিটা বুঝতে পারছি। তাই এই ম্যাচটা থেকে তাকে ছুটি দেয়া হচ্ছে।”

রোববার (১০ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা থেকে মুশফিক বাংলাদেশে আসেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুসংবাদ দেন মুশি। তিনি কন্যা সন্তানের বাবা হয়েছেন।

মঙ্গবার (১২ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা ৪১ রান হেরে গেলে রোহিত শর্মাদের ফাইনাল নিশ্চিত হয়। সেই সঙ্গে সাকিব আল হাসানদের এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায়। সুপার ফোরে উঠে প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। শুক্রবার ভারত-বাংলাদেশের ম্যাচটি দুই দলের জন্য শুধুই নিয়মরক্ষার ম্যাচ হবে।   
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের