ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ‘জনগণ আমাদের চায় না, দল চেয়ারে বসিয়েছে তাই দলীয় লোকই প্রাধান্য পাবে’ ‘মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে’ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ট্রাম্প বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’ মোদির পর ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, গুরুত্বপূর্ণ আলোচনা বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন

ট্রেনের ছাদে ছিনতাই করতে গিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

ট্রেনের ছাদে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেওয়ার ঘটনায় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৮ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৮ সময়
ট্রেনের ছাদে ছিনতাই করতে গিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার ছবি : সংগৃহীত

ট্রেনের ছাদে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেওয়ার ঘটনায় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে ডিবি পুলিশ।


ছিনতাইকারি আলাউদ্দিন (১৯)-এর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।


মঙ্গলবার (৭ অক্টোবর ) ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। গতকাল (৬ অক্টোবর) গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


আনোয়ার হোসেন বলেন, গত (৪ অক্টোবর) রাতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেওয়ার ঘটনায় ছিনতাইকারী আলাউদ্দিন (১৯)কে গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারোক্তি ও তার দেওয়া তথ্যে ছিনতাই কাজে ব্যবহৃত তার চাকুটি খিলগাঁও রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।


গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।


এর আগে একই ঘটনায় তাৎক্ষণিকভাবে অপর ছিনতাইকারী নজরুলকে একটি লুন্ঠিত মোবাইলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।


অন্যান্য আসামি ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!