ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

নিউজিল্যান্ড সিরিজে ১৫ সদস্যের দল ঘোষণা দলে ফিরেছেন মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৮:৩৭ সময়
  • আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৮:৩৭ সময়
নিউজিল্যান্ড সিরিজে ১৫ সদস্যের দল ঘোষণা দলে ফিরেছেন মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর দলে ফিরেছেন মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার। এ ছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবালও।

শনিবার (১৬ সেপ্টেম্বর) লিটন কুমার দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি।

এশিয়া কাপে খেলা স্কোয়াডের মোট আটজন খেলোয়াড়কে নিউজিল্যান্ডের বিপক্ষে রেখেছে বিসিবি। আফগানিস্তান সিরিজে ইনজুরিতে পড়া ওপেনার তামিম এবং দলের বাইরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও কাজী নুরুল হাসান সোহানকেও ফেরানো হয়েছে।

জাতীয় দলে অভিষেক হয়নি এমন ক্রিকেটারাও স্কোয়াডে জায়গা পেয়েছে। তারা হলেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান, পেসার সৈয়দ খালেদ আহমেদ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। সব কিছু ঠিক থাকলে ব্লাকক্যাপসদের বিপক্ষে রঙিন জার্সি গায়ে জড়াবেন এই তিন টাইগার ক্রিকেটার।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের কথা বিবেচনা করে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে দীর্ঘসময় ধরে চলবে টুর্নামেন্টটি। তাই ক্রিকেটারদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। এই বড় ইভেন্টের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ আমাদের আরও কিছু খেলোয়াড়কে দেখার জন্য সুযোগ দেওয়া হয়েছে।’

১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের