ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, বাঁচাতে গিয়ে দগ্ধ স্বামী

ঝিনাইদহের শৈলকুপায় মাহিমা খাতুন (২৪) নামের এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। এ সময়
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৫৯ সময়
  • আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৫৯ সময়
গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, বাঁচাতে গিয়ে দগ্ধ স্বামী ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় মাহিমা খাতুন (২৪) নামের এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী আশিক মিয়ে (২৪) দগ্ধ হয়েছে বলে জানা যায়।


মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১২টার দিকে ৬ নং সারুটিয়া ইউনিয়নের চরবাখরবার গ্রামে ঘটনাটি ঘটে। আশিক মিয়ে চরবাখরবার গ্রামের অলোক মিয়ের ছেলে।


তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে ঢাকা বার্ণ ইউনিটে রেফার করেন। 


শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল কর্মকর্তা ডাক্তার শাহনাওয়াজ জানান, দুজনের অবস্থাই আশঙ্কাজনক। তাই তাদের রেফার্ড করা হয়েছে। যদিও তাদের শ্বাসনালী মোটামুটি ঠিক আছে, তবে তাদের শরীরের প্রায় ৫০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। 


শৈলকপাল থানার কর্মকর্তা মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি বলে জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম