ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জাবি শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ফারহানা ওয়াহিদা (২৬) নামের এক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিহত হয়েছেন।আজ বুধবার (১৫
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৬ সময়
  • আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৬ সময়
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জাবি শিক্ষার্থীর মৃত্যু ছবি : সংগৃহীত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ফারহানা ওয়াহিদা (২৬) নামের এক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিহত হয়েছেন।


আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ফতেপুর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।


নিহত ফারহানা মেহেরপুর শহরের পুরাতন পোস্টঅফিস পাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে এবং গণিত শিক্ষক রাইনুল ইসলামের স্ত্রী।


স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাইনুল ইসলাম মোটরসাইকেলে তার স্ত্রীকে নিয়ে মেহেরপুর সদর উপজেলার রামদাসপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফতেপুর এলাকায় পৌঁছালে একই দিক থেকে যাওয়া একটি বালিভর্তি ট্রাকের সামনের দিকে মোটরসাইকেলটি চলে আসে। ওভারটেক করার সময় মোটরসাইকেলটি পাশের ইটের গাদায় ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই ফারহানার মৃত্যু হয়।


মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম