ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির ২৪ ঘণ্টার মধ্যে ৬৩ শতাংশ মানুষের মৃত্যু

চলতি বছরে রাজধানীসহ সারাদেশেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু কমছেই না। বরং হাসপাতালে ভর্তির এক দিনের মধ্যে মৃত্যুর হার
  • আপলোড সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:৩৬ সময়
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির ২৪ ঘণ্টার মধ্যে ৬৩ শতাংশ মানুষের মৃত্যু ছবি : সংগৃহীত
চলতি বছরে রাজধানীসহ সারাদেশেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু কমছেই না। বরং হাসপাতালে ভর্তির এক দিনের মধ্যে মৃত্যুর হার আরও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিশ্লেষণে দেখা যায়, ১০ থেকে ১৬ সেপ্টেম্বর ডেঙ্গুতে যতজন মারা গেছেন, তাদের ৬৩ শতাংশেরই এক দিনের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়। গত আগস্ট মাসেও হাসপাতালে ভর্তির এক দিনের মধ্যে মৃত্যুর হার ছিল ৫৬ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে এ চিত্র উঠে এসেছে।

এরই মধ্যে সোমবার (১৯ সেপ্টেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ৮৩৯ জনের মৃত্যু হলো। আর চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত এ রোগে মৃত্যু হলো ২৪৬ জনের।
 
গতকাল সোমবার অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার ১৮ সেপ্টেম্বর সকাল আটটা থেকে সোমবার ১৯ সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে ঢাকায় ১০ জন এবং ঢাকার বাইরে সাতজন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ৩ হাজার ৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৯৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ২ হাজার ১৯০ নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৭৬৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৪ হাজার ১২৭ এবং ঢাকার বাইরে ৯৬ হাজার ৬৪১ জন রয়েছেন।

এবার ডেঙ্গুতে মৃত্যুর একটি বৈশিষ্ট্য হলো বেশির ভাগেরই মৃত্যু হচ্ছে হাসপাতালে ভর্তির এক দিনের মধ্যে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত আগস্ট মাসে তাদের এক বিশ্লেষণে জানায়, অর্ধেকের বেশি মৃত্যু ঘটেছে হাসপাতালে ভর্তির ২৪ ঘণ্টার মধ্যে। আর ৮০ ভাগের বেশি রোগীর মৃত্যু হয়েছে দুই থেকে তিন দিনের মধ্যে। চলতি বছরের শুরু থেকে ১৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারান ৪৪৪ জন। তাদের মৃত্যু নিয়েই ডব্লিউএইচওর বিশ্লেষণ তুলে ধরা হয়। সেখানে বলা হয়, এ সময়ে ২৪৭ জন বা ৫৬ শতাংশ রোগীর মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তির এক দিনের মধ্যে। আর ৮১ শতাংশ রোগীর মৃত্যু হয় দুই থেকে তিন দিনের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তরের উপাত্ত নিয়েই এ বিশ্লেষণ করে ডব্লিউএইচও।

গত রোববার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের আরেক বিশ্লেষণে দেখা যায়, ১০ থেকে ১৬ সেপ্টেম্বর ডেঙ্গুতে যতজন মারা গেছেন, তাদের ৬৩ শতাংশই এক দিনের বেশি হাসপাতালে টিকতে পারেননি।

এ বিষয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক পরিচালক মাহমুদুর রহমান মনে করেন, দুই ধরনের ব্যবস্থা নিলে মৃত্যু কমতে পারে। এক. সচেতনতা বৃদ্ধিসহ মশার বংশবিস্তার রোধ করার মতো প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। দুই. ডেঙ্গু টেস্টের মান বাড়াতে হবে এবং দাম সাশ্রয়ী করতে হবে। প্রয়োজনে বিনা মূল্যে টেস্টের ব্যবস্থা করতে হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের