ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

ফরিদপুরে বাস খাদে পড়ে প্রাণ গেল দুজনের, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অপর যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫৫ সময়
  • আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫৫ সময়
ফরিদপুরে বাস খাদে পড়ে প্রাণ গেল দুজনের, আহত ১০ ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অপর যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।


আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত শামসুন্নাহার বেগম (৪০) বরিশালের উজিরপুরের বাসিন্দা এবং পুলিশ কর্মকর্তা নজরুল ইসলামের স্ত্রী। নিহত শিশু রাবেয়া আক্তার (১০) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গ্রামের হানিফ গাজীর মেয়ে।


স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে দ্রুতগামী একটি পরিবহনের ধাক্কায় অপর আরেকটি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পানি ভর্তি খাদে উল্টে যায়। এ সময় আহত হয় কমপক্ষে ১৫ জন। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, শ্যামলী পরিবহনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ধাক্কাধাক্কিতে নিয়ন্ত্রণ হারায় বরিশালগামী ইউরো লাইন পরিবহনের বাসটি। এ সময় বাসটি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে একজন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন নারী যাত্রী নিহত হন।


তিনি আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় পুলিশ। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। একইসাথে শ্যামলী পরিবহনের বাসটিকেও আটক করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম