ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

১৪০০ বার শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত: চিফ প্রসিকিউটর

একটি হত্যার জন্য একবার মৃত্যুদণ্ড হলে শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত। তবে এটি সম্ভব নয়। কিন্তু
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫০ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫০ সময়
১৪০০ বার শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত: চিফ প্রসিকিউটর ছবি : সংগৃহীত

একটি হত্যার জন্য একবার মৃত্যুদণ্ড হলে শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত। তবে এটি সম্ভব নয়। কিন্তু শেখ হাসিনাকে অন্তত একবার মৃত্যুদণ্ড না দেয়া হলে অবিচার হবে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) যুক্তিতর্কের পর এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, হেলিকপ্টার দিয়ে গুলি, বোম্বিং করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। পাশাপাশি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা না দেয়ারও নির্দেশ দিয়েছিল। এই বিষয়গুলো যুক্তিতর্কে তুলে ধরা হয়েছে। এসময় ভারতে পালিয়ে গিয়েও শেখ হাসিনা আন্দোলনকারীদের হত্যার হুমকি দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।


তিনি আরও বলেন, পৃথিবীর যেকোনো আদালতে এই সাক্ষ্যপ্রমাণ তুলে ধরা হলে তাদের সর্বোচ্চ শাস্তিই হবে। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন যেহেতু রাজসাক্ষী হয়েছেন সেহেতু তার বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে।


এর আগে যুক্তিতর্কে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন। পাশাপাশি আসামিদের সম্পদ বিক্রি করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ার আবেদনও করেছে রাষ্ট্রপক্ষ।


আগামী সোমবার (২০ অক্টোবর) আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যুক্তি খণ্ডন করবে। এরপর যুক্তি উপস্থাপন শেষ হলে পুনরায় যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন। তারপর মামলাটি রায়ের দিকে যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম