ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

পাবনায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনা শহরের শালগাড়ীয়া গোরস্থান পাড়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর)
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫৬ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫৬ সময়
পাবনায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

পাবনা শহরের শালগাড়ীয়া গোরস্থান পাড়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোরস্থানপাড়া এলাকার বাসিন্দারা ডোবায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।


এখন পর্যন্ত যুবকের নাম পরিচয় জানা যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি জানতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকালে মরদেহ থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধের সূত্র ধরে ডোবায় যুবকের মরদেহ দেখতে পান তারা। যুবকের গায়ে কালো টি শার্ট ও জিন্সের প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়।


ইতিমধ্যে মরদেহে পচন ধরে গেছে। কয়েকদিন আগে তাকে কেউ হত্যা করে নির্জন ডোবায় ফেলে গেছে বলে ধারণা করছেন তারা। 

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।


এটি হত্যাকাণ্ড কিনা সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম