ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

রাকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা

বড় ধরনের অভিযোগ ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু নির্বাচন) শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। আজ
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, বিকাল ৬:১০ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, বিকাল ৬:১০ সময়
রাকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা ছবি : সংগৃহীত

বড় ধরনের অভিযোগ ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু নির্বাচন) শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।


রাকসুতে ৭০ ভাগের মতো ভোট পড়েছে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ওএমআর পদ্ধতিতে ভোটের ফল গণনা চলছে। তবে ভোটের ফলাফল প্রকাশ করতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব।


এদিকে, প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো ছিলো। নির্ধারিত সময় শেষ হলেও কয়েকটি কেন্দ্রে ভোটারের দীর্ঘ সারি দেখা যায়। উচ্ছ্বাস-উৎসবের মধ্যে দিয়ে বিকেলে শেষ হয় ভোটগ্রহণ।


অন্যদিকে, বিকেলে সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও অমোচনীয় কালি নিয়ে অভিযোগ করেন ছাত্রদল ও শিবিরের প্রার্থীরা।

প্রসঙ্গত, রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। আর প্রার্থী ৯০২ জন। এর মধ্যে ভিপি পদে ১৮ এবং জিএস পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম