ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

নাটোরে দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

নাটোরের সিংড়ায় দুই ভাইয়ের পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে মিঠুন আলী (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।সোমবার (২০
  • আপলোড সময় : ২১ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ২১ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৭ সময়
নাটোরে দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত ছবি : সংগৃহীত

নাটোরের সিংড়ায় দুই ভাইয়ের পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে মিঠুন আলী (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।


সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার পেট্রোবাংলা এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত মিঠুন আলী উপজেলার বিয়াশ আদিমপুর গ্রামের মৃত গোলাম আলীর ছেলে।


সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুজ্জামান জানান, পেট্রোবাংলা এলাকার দুই ভাই নিশান ও নিক্সনের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। দুপুরে বিরোধ মেটাতে নিশানের শ্যালক মিঠুন আলী তাদের বাড়িতে যান। এ সময় নিক্সনের সাথে মিঠুনের কথাকাটি হলে এক পর্যায়ে নিক্সন মিঠুনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।


পরে স্থানীয়রা মিঠুন আলীকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।


ওসি মমিনুজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত নিক্সন পলাতক রয়েছে। তাকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম