ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

জোবায়েদ হত্যার দায় স্বীকার ছাত্রী বর্ষার

জোবায়েদ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন জোবায়েদের ছাত্রী বর্ষা। এ ঘটনায় সরাসরি অংশ নেয় বর্ষার প্রেমিক মাহির ও তার বন্ধু
  • আপলোড সময় : ২১ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৩ সময়
  • আপডেট সময় : ২১ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৩ সময়
জোবায়েদ হত্যার দায় স্বীকার ছাত্রী বর্ষার ছবি : সংগৃহীত

জোবায়েদ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন জোবায়েদের ছাত্রী বর্ষা। এ ঘটনায় সরাসরি অংশ নেয় বর্ষার প্রেমিক মাহির ও তার বন্ধু ফারদিন আহমেদ আইলান। এই তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবারব (২১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি অতিরিক্ত কমিশনার এম এন নজরুল ইসলাম।

এ ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই জানিয়ে ডিএমপির এ কর্মকর্তা জানান, বর্ষার বাসার নিচে গলায় ছুরিকাঘাত করলে দ্রুত বাসায় উঠে বাঁচার চেষ্টা করেন মাহিদ। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। 

পুলিশ জানায়, এই সম্পর্ক থেকে মুক্তি পেতে বর্ষা ও মাহির মিলে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, ১৯ অক্টোবর বিকেল ৪টার দিকে বর্ষা জোবায়েদকে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় আসতে বলেন। একই সময়ে বর্ষা মাহিরকে খবর দেয়। মাহির তার বন্ধু ফারদীন আহমেদ আয়লানকে নিয়ে আগেই ওই ভবনের নিচে গলিতে অবস্থান নেয়।

পুলিশ আরও জানায়, হত্যায় ব্যবহৃত চাকুটি মাহির ও আয়লান মিলে আগে থেকেই কিনে রেখেছিল। ঘটনার পর তারা দ্রুত স্থান ত্যাগ করে।এবং গত ২৬ সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা আসে। তবে তদন্তের অগ্রগতির ভিত্তিতে তিনজনকেই গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম