ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

বিদেশে পাচারকালে টেকনাফের গহীন পাহাড় থেকে ৬ জন উদ্ধার

উন্নত জীবনের প্রলোভনে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচারকালে টেকনাফের রাজারছড়া গহীন পাহাড়ে একটি চক্রের আস্তানায় অভিযান চালিয়ে ৬ জনকে
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ২২ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৪ সময়
বিদেশে পাচারকালে টেকনাফের গহীন পাহাড় থেকে ৬ জন উদ্ধার ছবি : সংগৃহীত

উন্নত জীবনের প্রলোভনে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচারকালে টেকনাফের রাজারছড়া গহীন পাহাড়ে একটি চক্রের আস্তানায় অভিযান চালিয়ে ৬ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ৬ জনের মধ্যে ৪ জন বাংলাদেশি ও দুজন রোহিঙ্গা।


গতকাল গভীর রাত থেকে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পর্যন্ত গহীন পাহাড়ে টানা ৬ ঘণ্টার শ্বাসরুদ্ধকর এই অভিযান চলে। এ সময় গোলাবারুদসহ একজনকে আটক করা হয়। 


বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যটালিয়ন (বিজিবি-২) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, একটি মানব পাচারকারী চক্র মালয়েশিয়া ও থাইল্যান্ডে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বেশ কয়েকজন ভুক্তভোগীকে জিম্মি করে রেখেছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে রাজারছড়া করাচিপাড়া এলাকার দুস্তর গিরিপথে শুরু হয় এই অভিযান। বিজিবি সদস্যদের আকস্মিক উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাহাড়ে গা ঢাকা দেয়ার চেষ্টা করে। পরে টানা ৬ ঘণ্টাব্যাপী চলা অভিযানে ১ জন পাচারকারীকে আটক করা হয়। সেইসাথে, উদ্ধার করা হয় ৬ জন ভুক্তভোগীকে। 


এ সময়, তল্লাশি চালিয়ে ৩টি ওয়ান শুটার গান, ১টি একনলা বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি (ওয়ান শুটার গানের) ও ১ রাউন্ড তাজা গুলি (একনলা বন্দুকের) এবং ২টি দেশীয় চাকু উদ্ধার করা হয়।


বিজিবির এই অধিনায়ক আরও জানান, ভুক্তভোগীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত করেছে যে, তাদেরকে পাচারকারী আরেকটি চক্র লোভনীয় পারিশ্রমিকে কাজ দেয়া বা বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে নিয়ে এসে, মাথাপিছু ৪০ হাজার টাকার বিনিময়ে এই সশস্ত্র পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেয়। অপরাধীরা তাদেরকে পাহাড়ে আটকে রেখে গত এক সপ্তাহ ধরে মুক্তিপণ দাবি ও ভয়ংকর নির্যাতন চালিয়ে আসছিল। এ সময়, পাচারকারী চক্রের পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম