ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

নির্বাচনে দু’পক্ষের সহিংসতায় আটক হলে ভোটের আগে কেউ ছাড়া পাবে না

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুই পক্ষের সহিংসতায় কেউ আটক হলে ভোটের আগে ছাড়া পাবে না বলে জানিয়েছে নির্বাচন
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৫, দুপুর ১২:১৫ সময়
  • আপডেট সময় : ২২ অক্টোবর ২০২৫, দুপুর ১২:১৫ সময়
নির্বাচনে দু’পক্ষের সহিংসতায় আটক হলে ভোটের আগে কেউ ছাড়া পাবে না ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুই পক্ষের সহিংসতায় কেউ আটক হলে ভোটের আগে ছাড়া পাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২২ অক্টোবর) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন কমিশনার আনোয়ারুল ইসলাম।


ইউএনওদের উদ্দেশে ইসি আনোয়ারুল বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে কাজ করবে। নিষ্ঠা, সততা দেখানোর সুযোগ এখন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিক কাজ করলে ইসি সঙ্গে আছে। উদ্দেশ্যমূলক বা অন্যায় করলে কেউ পার পাবেন না।


এ সময় কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, রাষ্ট্র ও জাতির জন্য বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এবারের সংসদ নির্বাচন। এখন থেকেই নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে কাজ করার নির্দেশ দেন তিনি।


তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের জন্য ১৬ নভেম্বর অ্যাপ উন্মুক্ত করা হবে।


অন্যদিকে, কমিশনার আবদুর রহমান মাছউদ বলেছেন, এবারও যদি সুষ্ঠু নির্বাচন দিতে না করতে পারি বিশ্বের কাছে, নিন্দিত জাতি হিসেবে পরিনত হবো। দেয়ালে পিঠ ঠেকে গেছে। ভালো নির্বাচনের বিকল্প নেই ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম