ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

এনসিপি সম্ভবত জামায়াতের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করবে না : জাহেদ উর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেন, ‘রাজনীতির স্বার্থে যেহেতু তারা (এনসিপি) জামায়াতের বিরুদ্ধে নিজেকে প্রকাশ করেছেই, আক্রমণ
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৩ সময়
  • আপডেট সময় : ২৩ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৩ সময়
এনসিপি সম্ভবত জামায়াতের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করবে না : জাহেদ উর রহমান ছবি : সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেন, ‘রাজনীতির স্বার্থে যেহেতু তারা (এনসিপি) জামায়াতের বিরুদ্ধে নিজেকে প্রকাশ করেছেই, আক্রমণ সম্ভবত বন্ধ করবে না। সেটা তার রাজনীতির কারণেই সে করবে। তখন জামায়াতকে হয়তো প্রতিক্রিয়া দেখাতে হবে। তবে আমি ধারণা করি, এই ধরনের বালখিল্য কোট-আনকোট তারা আর করবেন না।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে এমন মন্তব্য করেন।

জামায়াতের এই সাম্প্রতিক অবস্থানের কারণ নিয়ে তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, বিশেষ করে ছাত্রশিবিরের। সর্বশেষ বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোর রেজাল্ট তাদের মাথা নষ্ট করে দিয়েছে। যদিও চাকসু, রাকসুতে ভালো করবেন, এটা পারসেপশন ছিল।

ফলে তারা এখন ধরাকে সরাজ্ঞান করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ভীষণ ভুল একটা সিদ্ধান্ত।’

এনসিপি নেতাদের বিষয়ে তিনি বলেন, এই তরুণরা গণ-ভুত্থানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তাদের যে বয়স আছে, সেই বয়সে তারা পাল্লা দেওয়ার ক্ষেত্রে খুবই অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন। এটা খুবই প্রেডিক্টেবল।

এই জেন-জি প্রজন্মটা বেড়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার সঙ্গে। সুতরাং সোশ্যাল মিডিয়ায় তারা ক্রমাগত থাকেন, ওখানে কী বলতে হবে, কী লিখতে হবে, এটা তাদের খুব ভালো জানা আছে এবং সেটা তারা প্র্যাকটিসও করেন। নাহিদ ইসলামের স্ট্যাটাস সম্পর্কে জামায়াতের মন্তব্য নিয়ে ডা. জাহেদ বলেন, ‘আমি মনে করি জামায়াত প্রাথমিক যে স্টেটমেন্ট দিয়েছিল সেটাই যথেষ্ট ছিল। ইভেন এটা আরো ফর্মাল হতে পারত। পুরনো দল হিসেবে তাদের আরো বেশি টলারেন্স দেখানো দরকার ছিল।

তবে নাহিদ ইসলাম যদিও মারাত্মক অভিযোগ করেছেন, কিন্তু কোনো বিদ্রুপাত্মক শব্দ ব্যবহার করেননি। কিন্তু জামায়াতের স্টেটমেন্টে তারা খোঁচা দিয়েছেন, বিদ্রুপ করেছেন। ফলে প্রতিক্রিয়া যা হওয়ার তা-ই হয়েছে।’

ডা. জাহেদ বলেন, ‘আমি ধারণা করি, জামায়াত ভবিষ্যতে আর খুব বেশি আলাপ (বিতর্ক) করবে না। কারণ তাদের থলের বেড়াল বেরোবে। তারা দীর্ঘ সময় ইন্টারেক্ট করেছে। একে অপরকে যার যার সুবিধায় ব্যবহার করার চেষ্টা করেছে। এনসিপি চেয়েছে তার জনবলটা ব্যবহার করে তাকে নিজেদের শুরু থেকেই বেশ বড় দল হিসেবে দেখানো। আর জামায়াত মনে করেছে, তার সামনে এই ফেসগুলো রাখতে পারলে সে সেটাকে ব্যবহার করবে।’ তিনি বলেন, ‘কনফ্লিক্ট যত বাড়বে তখন তথ্য আরো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে এনসিপির তরুণদের মধ্যে সবাই যে খুবই পলিটিক্যালি যে ধরনের ম্যাচিউরড আচরণ করার কথা ততটা করবেন, তা না। তাদের কেউ কেউ আছেন, তারা তাদের পলিটিক্যাল ম্যাচিউরিটি অতটা নয়। ফলে অনেক কথা বেরিয়ে যেতে পারে। তাই আমি ধারণা করি, জামায়াত অত্যন্ত ডিজাস্টার একটা ভুল অলরেডি করে ফেলেছে। যদি সেটা তারা ফিল করে, সম্ভবত তারা এনসিপিকে আর এ ধরনের বাজে আক্রমণ করবে না।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম