ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

শেখ মুজিব যা পারেনি মেয়ে তা করে গেছে: প্রেস সচিব

শেখ মুজিব বাকশাল কায়েম করে যা করতে পারেনি, মেয়ে শেখ হাসিনা তাই করে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধান
  • আপলোড সময় : ২৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:৩০ সময়
  • আপডেট সময় : ২৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:৩০ সময়
শেখ মুজিব যা পারেনি মেয়ে তা করে গেছে: প্রেস সচিব ছবি : সংগৃহীত

শেখ মুজিব বাকশাল কায়েম করে যা করতে পারেনি, মেয়ে শেখ হাসিনা তাই করে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিগত ফ্যাসিস্ট শাসনামলে ইংরেজি পত্রিকার সংকট ছিল বলেও জানান তিনি।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নয়া দিগন্ত ফ্যাসিবাদী সময়ের বলিষ্ঠ কণ্ঠস্বরের একটি। তাদের অবর্ণনীয় অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়। এসব আমাদের লিপিবদ্ধ করে রাখা উচিত। অথচ তা করছি না।

প্রেস সচিব বলেন, শেখ হাসিনার বাবা বাকশাল কায়েম করেও যা পারেনি তা হাসিনা করতে সক্ষম হয়েছে। তখনকার সব সংবাদমাধ্যম একসাথে একই বয়াত তৈরি করতো। ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিল হাসিনা।

একটি দেশের জন্য, বিপ্লবের জন্য সংবাদপত্র অনেকটাই জরুরি জানিয়ে তিনি বলেন, ইংরেজিতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লেখার মত কেউই ছিল না। একটা ইংরেজি পত্রিকাও তখন হাসিনার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি। দমনপীড়নের গল্পগুলো ইংরেজি পত্রিকায় আসার দরকার ছিল। একটি ন্যারেটিভ আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল। প্রতিবাদ করাটা ন্যায়ের অংশ, অথচ হাসিনা সেটাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এসব লিখে রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী