ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

বার বার কাশি দিয়ে পরীক্ষার হলে ধরা পড়লেন চাকরিপ্রার্থী

দিনাজপুরে চাকরির পরীক্ষার হলে বার বার কাশি দিয়ে ফেঁসে গেছেন এক ব্যক্তি। তার কাছে পাওয়া গেছে দুটি ডিভাইস।
  • আপলোড সময় : ২৫ অক্টোবর ২০২৫, বিকাল ৬:৪ সময়
  • আপডেট সময় : ২৫ অক্টোবর ২০২৫, বিকাল ৬:৪ সময়
বার বার কাশি দিয়ে পরীক্ষার হলে ধরা পড়লেন চাকরিপ্রার্থী ছবি : সংগৃহীত

দিনাজপুরে চাকরির পরীক্ষার হলে বার বার কাশি দিয়ে ফেঁসে গেছেন এক ব্যক্তি। তার কাছে পাওয়া গেছে দুটি ডিভাইস। খাদ্য অধিদপ্তরের ‘উপখাদ্য পরিদর্শক’ পদের পরীক্ষার হলে শনিবার (২৫ অক্টোবর) এ ঘটনা ঘটে। 

পরে অভিযান চালিয়ে চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, জিজ্ঞাসাবাদে আটক পরীক্ষার্থী কৃষ্ণকান্ত রায় জালিয়াতির কথা স্বীকার করেন। তাকে বলা হয়েছিল প্রশ্নের সেট ‘পদ্মা’ হলে যেন কাশি দেন। বিষয়টি বুঝতে না পেরে বারবার কাশি দিতে গিয়ে ধরা পড়েন তিনি।

কৃষ্ণপদ রায়ের দেওয়া তথ্যে পরবর্তীতে স্বপ্নচূড়া ছাত্রাবাসে অভিযান চালিয়ে আরও দুইজন—মো. সবুজ ও মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করা হয়। অভিযানে পাঁচটি ইলেকট্রনিক ডিভাইস, একাধিক সিম কার্ড, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড এবং নকল স্ট্যাম্প জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, কৃষ্ণপদের শরীরের ভেতরে পোশাকের সঙ্গে ডিভাইস লাগানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা তার জালিয়াতি ধরে ফেলতে সক্ষম হন। 

গ্রেফতার কৃষ্ণপদ দিনাজপুরের বিরল উপজেলার বাসিন্দা। আর সবুজ ও মামুন দুজনই স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানিয়েছে পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম