ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, আগামীকাল তালিকা প্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল তালিকা প্রকাশ করা হবে। কয়টি কেন্দ্রে ভোটগ্রহণ
  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ২৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:১১ সময়
ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, আগামীকাল তালিকা প্রকাশ ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল তালিকা প্রকাশ করা হবে। কয়টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে সে তালিকাও চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে নির্বাচন কমিশন ভবনে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, চলতি সপ্তাহের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করবে কমিশন। রোডম্যাপনুযায়ী কমিশনের সবকিছু শতভাগ করা সম্ভব নয়, সবমিলিয়ে সমন্বয় করে কাজ করছে ইসি।

তিনি আরও বলেন, জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে গেলে প্রতীক ব্যবহারের বিষয়ে এবং বিএনপির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন।

এ সময় ইসি সচিব আরও জানান, তরুণ ভোটার, আরপিও, স্টেকহোল্ডারদের সাথে ধারাবাহিক সংলাপ, সংস্কার কমিশনের সুপারিশের বিষয়, নিরাপত্তা, প্রযুক্তির অপব্যবহার ঠেকানো এবং নির্বাচনী সহায়তার বিষয়ে কথা হয়েছে বৈঠকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী