ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পঞ্চমবারের মতো সেরা

শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ।
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৩, সকাল ৯:৫ সময়
  • আপডেট সময় : ১৮ জুন ২০২৩, সকাল ৯:৫ সময়
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পঞ্চমবারের মতো সেরা

শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। জাতীয় পর্যায়ে সহপাঠ্যক্রম, সাংস্কৃতিক ও অন্যান্য বিষয়ের প্রতিযোগিতায় বিচারকদের রায়ে প্রতিষ্ঠানটির স্কাউট গ্রুপকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়।

২০০১ সালের ১৮ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটনের ৩৮০ নম্বর দল হিসেবে প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের আওতায় কার্যক্রম শুরু করে। এই দীর্ঘ সময়ে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ সুনাম কুড়িয়েছে। এই গ্রুপের কমিটিতে পদাধিকারবলে সভাপতির দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা। গ্রুপ স্কাউট লিডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন স্কাউটার মো. ইসমাইল হোসেন জাবেদ।

পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্য, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপে কাব স্কাউট, স্কাউট ও বয়োজ্যেষ্ঠ শাখা রোভারিং চালু রয়েছে। প্রতিবছর অসংখ্য আত্মোন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে প্রতিষ্ঠানটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক