ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করার চেষ্টা স্বামীর দেশে গত ১০ মাসে স্বর্ণের দাম কমেছে ১ লাখ ৫ হাজার ৩৩৭ টাকা লালমনিরহাটে ট্রাক-নসিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল দুই জনের কম বয়সেও হতে পারে স্ট্রোক, কয়েকটি লক্ষণ অবহেলা করলেই বিপদ রাতের আকাশে এখন তারার চেয়ে বেশি স্যাটেলাইট, বলছে গবেষণা

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শ্রম খাতের সুরক্ষা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ৪:২৪ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ৪:২৪ সময়
শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শ্রম খাতের সুরক্ষা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে শ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সতর্ক থাকার কথাও জানিয়েছেন তিনি।


রোববার ২২ নভেম্বর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্বিতীয় আন্তর্জাতিক কর্মক্ষেত্রের নিরাপত্তা ও স্বাস্থ্য সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন শামা ওবায়েদ। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকারের পক্ষ থেকে শতভাগ চেষ্টা করা হচ্ছে। শ্রমিকদের কল্যাণ ও অধিকার নিশ্চিত করতে শ্রমবান্ধব বাজেটও দেওয়া হয়েছে। তবে শ্রমিকদের অসন্তোষ এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা দেশের ক্ষতি করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।


শামা ওবায়েদ আরও বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়। শ্রম খাতের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দিতে হবে। সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, পোশাক খাতে অস্থিতিশীলতা তৈরির পেছনে একটি গোষ্ঠীর ভূমিকা রয়েছে। তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের ভাগ্যের পরিবর্তনে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি। এ লক্ষ্য অর্জনে সরকার, মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মাহদী আমিন।


অন্যদিকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল চৌধুরী বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে। একই সঙ্গে দেশে চলমান বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সম্মেলনে শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং শ্রম খাতে স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে শ্রমিকদের অধিকার রক্ষায় উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানানো হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী