ঢাকা | |

নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন

পরিত্যক্ত রেলস্টেশনের প্ল্যাটফর্মে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে নেত্রকোনার বারহাট্টায়। শুধু আগুন দিয়েই থামেনি দুর্বৃত্তরা, পুরো ঘটনাটি
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৬ সময়
নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন

পরিত্যক্ত রেলস্টেশনের প্ল্যাটফর্মে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে নেত্রকোনার বারহাট্টায়। শুধু আগুন দিয়েই থামেনি দুর্বৃত্তরা, পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় তারা। ৪১ সেকেন্ডের সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে।


মঙ্গলবার ১৭ নভেম্বর রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় বারহাট্টা উপজেলার অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবক প্ল্যাটফর্মের বিভিন্ন অংশ ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। এ সময় প্ল্যাটফর্মের নিচে আরেক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আগুন দেওয়ার পরপরই দুজন দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠায় বারহাট্টা থানা। পুলিশের প্রাথমিক তদন্তে প্ল্যাটফর্মের তিনটি পিলারে ছেঁড়া চটের বস্তায় পেট্রল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। তবে পিলারগুলো লোহার তৈরি হওয়ায় স্থাপনাটির বড় ধরনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি।


মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই প্ল্যাটফর্মে আগুন দেওয়ার ঘটনায় ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি। রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। এর আগে একই এলাকায় রেললাইনে আগুন দেওয়ার আরও কয়েকটি ঘটনা ঘটেছে। নেত্রকোনার বারহাট্টা উপজেলার পাটলী এবং সদর উপজেলার চল্লিশা এলাকায় তিন দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। ফলে পরিত্যক্ত অতিথপুর রেলস্টেশনে আগুন দেওয়ার ঘটনাটিও নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে

মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে