ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তিন বছর পর পাকিস্তানের কোনো মন্ত্রীর ভারত সফর জমি নিয়ে বিরোধে নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে মজুরি বাড়ানোর চাপ তৈরিতে কারখানায় অস্থিরতা, অভিযোগ বিজিএমইএর মিয়ানমারে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ১২ কেরালা চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’ বরিশালে সামাজিক বনায়নের পাঁচ হাজারের বেশি গাছ উধাও, নীরব কর্তৃপক্ষ হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের উদ্দেশ্য নিয়ে কৌতূহল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ নিল জাপান

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টের উদ্বোধনী
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৫৭ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৫৭ সময়
জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে পরাজিত হলেও পরের ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সোবহানা মোস্তারির নেতৃত্বাধীন দল। জিম্বাবুয়ের দেওয়া ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। এ সময় তাদের হাতে ছিল ৯টি উইকেট। রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানি। তাদের দুর্দান্ত উদ্বোধনী জুটিতে আসে ১০৪ রান, যা বাংলাদেশের জয়ের পথ অনেকটাই সহজ করে দেয়। দলীয় ১০৪ রানে এই জুটি ভাঙে। ৪৩ বল মোকাবিলা করে ৪৫ রান করে বিদায় নেন সাথী রানি। এরপর শারমিন আক্তারকে নিয়ে বাকি কাজ সম্পন্ন করেন দিলারা। শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তিনি। অন্যদিকে শারমিন ৬ রান নিয়ে অপরাজিত থাকেন। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। শুরুতে ভালো খেললেও সপ্তম ওভারে প্রথম উইকেট হারায় দলটি। প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ৩১ রান সংগ্রহ করেছিল তারা। সপ্তম ওভারে বিলাভড বিজাকে ১২ রানে ফিরিয়ে বাংলাদেশের হয়ে প্রথম উইকেটের দেখা পান রাবেয়া খান। পরবর্তী সময়ে শের্ন মেয়ার্স দ্রুত ফিরে গেলে চাপ বাড়ে জিম্বাবুয়ের ওপর। অপর ওপেনার কেলিস এনদোভলু করেন ২২ রান। তবে চতুর্থ উইকেটে চিপো-মুগেরি ত্রিপানো ও অধিনায়ক জোসেফিন এনকোমোর জুটি দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। তাদের ব্যাটিংয়ে জিম্বাবুয়ের স্কোর একশ পেরিয়ে যায়। ত্রিপানো ৩০ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অধিনায়ক এনকোমো যোগ করেন ৩৫ রান। এ ছাড়া মাভুঙ্গা ৮, মুতাশা ৩ এবং গুয়ানজো ১১ রান করেন। নির্ধারিত ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৩১ রান। বাংলাদেশের বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রাবেয়া খান। তিনি তিনটি উইকেট তুলে নেন। দিশা বিশ্বাস পান দুটি উইকেট। এছাড়া রিতুমনি একটি করে উইকেট শিকার করেন।

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে এই বড় জয় বাংলাদেশের নারী দলের মনোবল বাড়াবে। ৯ উইকেটের ব্যবধানে জিতে টুর্নামেন্টে শক্তভাবে ফিরে আসার জানান দিয়েছে সোবহানা মোস্তারির দল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা