ঢাকা | |
সংবাদ শিরোনাম :

৫ দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতিতে শ্রমিক-কর্মচারীরা

গ্র্যাচুইটি, করোনাকালীন ভাতা ও বকেয়া পাওনা পরিশোধসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করছেন সাইফ পাওয়ার টেক
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১৮ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১৮ সময়
৫ দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতিতে শ্রমিক-কর্মচারীরা

গ্র্যাচুইটি, করোনাকালীন ভাতা ও বকেয়া পাওনা পরিশোধসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করছেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা। তাদের কর্মবিরতির কারণে বন্দরের কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।


মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটির সব ধরনের কাজ বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা। এতে সিসিটিতে দুটি এবং এনসিটির বার্থে অবস্থান করা পাঁচটি জাহাজের কনটেইনার খালাস কার্যক্রম বন্ধ রয়েছে।


শ্রমিকদের দাবি, তাদের পাঁচ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।


সাইফ পাওয়ার টেকে কর্মরত শ্রমিক মো. ফারুক জানান, তাদের মোট সাতটি বার্থে কাজ বন্ধ রয়েছে। এসব বার্থে পণ্যবাহী সাতটি জাহাজ অবস্থান করছে। ফলে কর্মবিরতির কারণে জাহাজগুলো থেকে পণ্য খালাসের কাজও বন্ধ রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে

মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে