ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

গাইবান্ধায় বস্তাভর্তি গাঁজা উদ্ধার, পলাতক কারবারি উজ্জ্বল

গাইবান্ধা জেলা শহরে সিএনজি রাখার একটি ঘরে অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তবে এ
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
  • আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
গাইবান্ধায় বস্তাভর্তি গাঁজা উদ্ধার, পলাতক কারবারি উজ্জ্বল ছবি : সংগৃহীত

গাইবান্ধা জেলা শহরে সিএনজি রাখার একটি ঘরে অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তবে এ ঘটনায় জড়িত মাদক কারবারি উজ্জ্বল মিয়া পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি অভিযানকারী দল।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার ব্রিজরোড মিস্ত্রিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পলাতক উজ্জ্বল মিয়া (৪৫) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিএনজি গ্যারেজের ভেতরে রাখা বস্তা থেকে গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। টেপ দিয়ে মোড়ানো ৬টি পৃথক প্যাকেটে মোট ১৫ কেজি গাঁজা পাওয়া গেছে। তবে অভিযানের খবর পেয়ে উজ্জ্বল মিয়া পালিয়ে যান।

তিনি আরও জানান, এ ঘটনায় পলাতক উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম