ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

অন্ধকারাচ্ছন্ন ঢাকার আকাশ, দমকা হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি

মাসের শুরুতেই বৃষ্টির দেখা পেয়েছে ঢাকাবাসী। শনিবার (১ নভেম্বর) বিকেলে হঠাৎ অন্ধকার হয়ে যায় রাজধানীর আকাশ। এরপর শুরু
  • আপলোড সময় : ১ নভেম্বর ২০২৫, বিকাল ৬:১ সময়
  • আপডেট সময় : ১ নভেম্বর ২০২৫, বিকাল ৬:১ সময়
অন্ধকারাচ্ছন্ন ঢাকার আকাশ, দমকা হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি

মাসের শুরুতেই বৃষ্টির দেখা পেয়েছে ঢাকাবাসী। শনিবার (১ নভেম্বর) বিকেলে হঠাৎ অন্ধকার হয়ে যায় রাজধানীর আকাশ। এরপর শুরু হয় দমকা হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টিপাত।


এর আগে, আজ সকালে দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও আশপাশের অঞ্চলে শনিবার হালকা বৃষ্টি হতে পারে। আকাশও আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকবে।


তবে সকাল থেকে ঢাকার আকাশে রোদের লুকোচুরির দেখা মেলে। যদিও দুপুরের পর থেকেই আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। রোদ কমে আকাশ মেঘলা হতে থাকে। সাথে বইতে থাকে মৃদু বাতাস। অবশেষে বিকেলে দেখা মেলে এমন বৃষ্টির। সঙ্গে সঙ্গেই কমে যায় তাপমাত্রা।


এমন বৃষ্টিতে বিপাকে পড়েছে অফিসফেরত সাধারণ মানুষ। আচমকা এমন ধারায় অনেককেই ভিজতে দেখা গেছে। এছাড়াও টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে।


এদিকে যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, টাংগাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


এছাড়াও গতকালের দেয়া আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়, ভারতের উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরর্পূব দিকে অগ্রসর হতে পারে। যার ফলে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী