ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফ ও ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

মানবতাবিরোধী অপরাধের আলাদা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাসদ সভাপতি হাসানুল হক
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ১১:১৪ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ১১:১৪ সময়
মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফ ও ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের আলাদা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ রোববার (২ নভেম্বর)। বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেবেন৷

মাহবুব উল আলম হানিফের মামলায় অপর আসামিরা হলেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। আসামিরা সবাই পলাতক আছেন। এরইমধ্যে আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে, অভিযোগ গঠনের শুনানিতে হাসানুল হক ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন, জুলাই অভ্যুত্থানকালীন সময়ে প্রাণহানি যাতে না ঘটে সে পরামর্শই দিয়েছেন হাসানুল হক ইনু। গত ২৫ সেপ্টেম্বর কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এছাড়া, চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় ১৩ তম দিনের সাক্ষ্যগ্রহণ হবে আজ। এর আগে, এই মামলায় সাক্ষ্য দেন ২০ জন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী