ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডেঙ্গুতে ঢাকা উত্তরে মৃত্যুহার কমেছে: ডিএনসিসি প্রশাসক

ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মৃত্যুহার কমেছে— এমন দাবি করেছেন ডিএনসিসি'র প্রশাসক মোহাম্মদ এজাজ। রোববার (২
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১৪ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১৪ সময়
ডেঙ্গুতে ঢাকা উত্তরে মৃত্যুহার কমেছে: ডিএনসিসি প্রশাসক ছবি : সংগৃহীত

ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মৃত্যুহার কমেছে— এমন দাবি করেছেন ডিএনসিসি'র প্রশাসক মোহাম্মদ এজাজ। রোববার (২ নভেম্বর) উত্তর সিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২০২৩ ও ২০২৫ সালের পরিসংখ্যান তুলে ধরেন তিনি।

মোহাম্মদ এজাজ বলেন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে আক্রান্তের হার খানিকটা বাড়লেও মৃত্যু হার অনেকগুণ কমেছে। তারপরও ডেঙ্গুকে মহামারী বলে ঢাকা শহরের চিত্র ভয়ঙ্করভাবে তুলে ধরা হয়।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মাত্র ১১শ কর্মী কাজ করে। যদি জনবল বাড়ানো যেত, তাহলে পরিস্থিতির আরও উন্নয়ন করা সম্ভব হতো।

প্রশাসকের সঙ্গে একমত পোষণ করেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মাঈনুল। জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা অনেকক্ষেত্রে হাসপাতালে ঢাকার ঠিকানা দেন। তাড়াহুড়ায় তা যাচাই-বাছাইয়ের সুযোগ মেলে না। মৃত্যুর হার না কমার জন্য বিলম্বে হাসপাতালে আসাকে দায়ী করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী