ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

বিমানবন্দর থেকে অস্ত্র চুরির বিষয়টি এখনও নিশ্চিত নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার সময় সেখান থেকে আসলেই
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ২:২৯ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ২:২৯ সময়
বিমানবন্দর থেকে অস্ত্র চুরির বিষয়টি এখনও নিশ্চিত নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার সময় সেখান থেকে আসলেই অস্ত্র চুরি হয়েছে কী না তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।  

তিনি বলেন, গতকাল একটি দল আগামী নির্বাচনে তাদের প্রার্থী কারা নির্বাচনে অংশগ্রহণ করবে তা ঘোষণা করেছে । এ কারণে কয়েকটি জায়গায় ছোটখাটো ঘটনা ঘটেছে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। 

বৈঠকে পুলিশ কমিশনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়নি। তবে তা হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। কমিশনে কী কী সুবিধা থাকবে তা হওয়ার পর জানা যাবে। 

বিগত সময়ে লুট হওয়া অস্ত্র এবং বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগার সময় স্টোর রুম থেকে অস্ত্র চুরির বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে । সিনিয়র সচিব ওই কমিটির প্রধান। তিনি বেশ কয়েকটি দেশে চিঠি দিয়েছেন। দুই-একটা দেশ থেকে এক্সপার্টরা ইতোমধ্যেই এসেছেন। তবে আসলেই সেখান থেকে অস্ত্র চুরি হয়েছে কী না তা তদন্তের পর জানা যাবে। এ বিষয়ে সিনিয়র সচিব নিজেও অনুসন্ধান করছেন। চুরি যদি হয় তাহলে কার মাধ্যমে হয়েছে এবং কে দায়ী তাকেও আইনের আওতায় আনা হবে। এখন পর্যন্ত কয়টি অস্ত্র চুরি হয়েছে বা আদৌ চুরি হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। 

নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে কী না এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখনও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। এবং তা চলছে। 

বিগত আওয়ামী আমলে হওয়া নির্বাচনে কাজ করা ওসিদের বিষয়ে তিনি বলেন, আমাদেরও তথ্যের সীমাবদ্ধতা রয়েছে। আমরা প্রথমে দেখবো বিগত ৩টি নির্বাচনেই কারা কাজ করেছেন তাদের প্রথমে বাদ দিবো। পরবর্তীতে দেখবো ২টি নির্বাচনে কারা কাজ করেছে, এরপর আরও তথ্য থাকলে একটি নির্বাচনে যারা কাজ করেছে তাদের বাদ দেয়া হবে। নতুন করে ওসি নিয়োগ দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী