ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান দুই বছরে স্বাস্থ্য খাতকে নতুন রূপ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক: রাশেদ খাঁন ‘বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা’ রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না: ঢাকা দক্ষিণ প্রশাসক সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবো: আইজিপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল বিএনপিই নির্বাচনে ধর্ম ব্যবহার করেছে, অভিযোগ গোলাম পরওয়ারের কোনো অনুদান নয়, জলবায়ু তহবিলে প্রাপ্য অধিকার চান চিফ হুইপ

বিসিবিতে পাপনের সঙ্গে বৈঠকে মাশরাফি

বিশ্বকাপ দল ঘোষণার আগেরদিন (সোমবার) থেকেই নানা নাটকে মুখর বাংলাদেশ ক্রিকেট। সাকিব আল হাসান এবং তামিম ইকবাল ইস্যুতে
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৩:৫৪ সময়
  • আপডেট সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৩:৫৪ সময়
বিসিবিতে পাপনের সঙ্গে বৈঠকে মাশরাফি ছবি : সংগৃহীত
বিশ্বকাপ দল ঘোষণার আগেরদিন (সোমবার) থেকেই নানা নাটকে মুখর বাংলাদেশ ক্রিকেট। সাকিব আল হাসান এবং তামিম ইকবাল ইস্যুতে উত্তাল ক্রিকেট পাড়া। এমন অবস্থায় আজ (মঙ্গলবার) কিছু সময় পরই বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হবে। ঠিক তার আগে বিসিবিতে দেখা গেল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

দুপুর ২টা নাগাদ বিসিবিতে প্রবেশ করেছেন মাশরাফি। এরপর মিনিট ত্রিশেক পরেই বিসিবিতে আসেন সভাপতি নাজমুল হাসান পাপন। ধারণা করা হচ্ছে সাকিব তামিম ইস্যুতেই মাশরাফি বিসিবিতে হাজির।

বিসিবি ভবনে মাশরাফি প্রবেশ করার পরপরই দুই নির্বাচক আব্দুর রাজ্জাক এবং হাবিবুল বাশার সুমনের সঙ্গে তাকে কথা বলতে দেখা গেছে। জানা গেছে, কিছুক্ষণ পর মাশরাফির সঙ্গে বৈঠক করবেন পাপন এবং ইস্যুটা চলমান সাকিব-তামিম দ্বন্দ্ব।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু