ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

গাজায় দ্রুতই আন্তর্জাতিক বাহিনী প্রবেশ করবে, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সমন্বয় গঠিত 'আন্তর্জাতিক বাহিনী' গাজায় দ্রুতই প্রবেশ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে কাতারভিত্তিক
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪৮ সময়
গাজায় দ্রুতই আন্তর্জাতিক বাহিনী প্রবেশ করবে, দাবি ট্রাম্পের ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সমন্বয় গঠিত 'আন্তর্জাতিক বাহিনী' গাজায় দ্রুতই প্রবেশ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ ব্যাপারে ট্রাম্প বলেন, 'খুব শিগগিরই গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানো হবে।' হামাস যদি এ নিয়ে ঝামেলা করে তাহলে ‘খুব শক্তিশালী দেশের একটি জোট’ হস্তক্ষেপ করবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। 

ট্রাম্প আরও উল্লেখ করেন, যদিও ইসরায়েলের পক্ষ থেকে কিছু বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তবু গাজায় শান্তি এবং বিরতি কার্যকর হচ্ছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশ ও মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

যদিও এখন পর্যন্ত হামাসকে নিরস্ত্র করতে কোনো ধরনের শক্তি প্রয়োগ করতে দেখা যায়নি কোনো দেশকে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় দুই বছরের জন্য একটি অন্তর্বর্তী সরকার এবং স্থিতিশীল বাহিনী গঠনের জন্য আলোচনা শুরু করতে যাচ্ছে। এমন সময়ই ট্রাম্প জানালেন ফিলিস্তিনি এ উপত্যকায় শিগগিরই যাবে অন্যান্য দেশের সেনারা।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সমন্বয় ও সিরিয়ার সঙ্গে অগ্রগতিকে কেন্দ্র করে ট্রাম্প আশা প্রকাশ করেছেন, যে অঞ্চলটি ধীরে ধীরে শান্তির দিকে অগ্রসর হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই