ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

ঝিনাইদহে বাস-ইজিবাইক সংঘর্ষে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুন্ডে যাত্রীবাহী চলন্ত বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগী খাতুন (৪৯) নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই ইজিবাইকের
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫৮ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫৮ সময়
ঝিনাইদহে বাস-ইজিবাইক সংঘর্ষে গৃহবধূর মৃত্যু ছবি : সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুন্ডে যাত্রীবাহী চলন্ত বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগী খাতুন (৪৯) নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই ইজিবাইকের যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কাপাশহাটিয়া হাজী আরশাদ আলী কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগী খাতুন (৪৯) হরিণাকুন্ডুর শাখারীদহ গ্রামের মৃত উমবাত আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহাগী খাতুন নিহত হন। এতে ইজিবাইকচালকসহ আরও দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম