ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

উত্তরা ইউনিভার্সিটিতে ‘রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত

গবেষণা ও প্রকাশনায় বিশেষ অবদানের জন্য উত্তরা ইউনিভার্সিটির শীর্ষ ২০ শিক্ষক পেলেন রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড-২০২২।শুক্রবার (১৬ জুন)
  • আপলোড সময় : ১৬ জুন ২০২৩, বিকাল ৭:১ সময়
  • আপডেট সময় : ১৬ জুন ২০২৩, বিকাল ৭:১ সময়
উত্তরা ইউনিভার্সিটিতে ‘রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত

গবেষণা ও প্রকাশনায় বিশেষ অবদানের জন্য উত্তরা ইউনিভার্সিটির শীর্ষ ২০ শিক্ষক পেলেন রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড-২০২২।

শুক্রবার (১৬ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে উত্তরা ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিং (সিআরটি) আয়োজিত রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড-২০২২ অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের শীর্ষ ২০ জন শিক্ষককে ওয়েব অব সায়েন্স, স্কোপাস ইনডেক্স জার্নাল, ইউইউ জার্নালসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জার্নালে তাদের গবেষণাপত্র প্রকাশিত হওয়ায় সম্মানসরূপ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়। 

রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২২-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সম্মানিত সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। 

উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তরা ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য এবং গবেষণা ও প্রকাশনা কমিটির উপদেষ্টা আবিদ আজিজ।

রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২২-এ কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার, ডিন, চেয়ারম্যান, অধ্যাপক এবং সহযোগী অধ্যাপকসহ অন্যান্য শিক্ষকরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা