ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

মার্কেন্টাইল ব্যাংকের ২৪তম বার্ষিক সাধারণ সভা

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুন) ভার্চুয়ালি এ আয়োজন করা হয়। সভায়
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৩, বিকাল ৫:৫৫ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৩, বিকাল ৫:৫৫ সময়
মার্কেন্টাইল ব্যাংকের ২৪তম বার্ষিক সাধারণ সভা

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুন) ভার্চুয়ালি এ আয়োজন করা হয়। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের ব্যালেন্স শিট এবং ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয়েছে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম। এতে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।  

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন– ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম ও মো. আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম আমানউল্লাহ, অডিট কমিটির চেয়ারম্যান ড. গাজী মোহাম্মদ হাসান জামিল, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম এ খান বেলাল, পরিচালক আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন) ও আলহাজ্ব মোশাররফ হোসেন প্রমুখ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী স্বাগত বক্তব্যে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে ২০২২ সালে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম এবং ২০২৩ সালে ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ব্যাংকিং নিশ্চিতের জন্য প্রযুক্তিনির্ভর ব্যাংকিং পণ্য ও সেবা উদ্ভাবনে আরও জোর দেওয়া হবে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা