ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

পরকীয়া প্রেমের জেরে বন্ধুর হাতে খুন হন আশরাফুল, দুই আসামি গ্রেফতার

জাতীয় ঈদগাহ ময়দানের সামনে থেকে রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের (৪২) দুই ড্রামভর্তি ২৬ টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় মূল
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৬ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৬ সময়
পরকীয়া প্রেমের জেরে বন্ধুর হাতে খুন হন আশরাফুল, দুই আসামি গ্রেফতার ছবি : সংগৃহীত

জাতীয় ঈদগাহ ময়দানের সামনে থেকে রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের (৪২) দুই ড্রামভর্তি ২৬ টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি জারেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমাকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) রাতে গোয়েন্দা পুলিশ ও র‍্যাব-৩-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিবি জানায়, রংপুরের ব্যবসায়ী আশরাফুলকে হত্যার ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু জারেজুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে। পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি)।

এদিকে র‍্যাব-৩ জানায়, আশরাফুলকে হত্যা করে মরদেহ খণ্ড-বিখণ্ড করার মামলায় মূল আসামি জারেজের প্রেমিকা শামীমাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি নিহত আশরাফুলের ২৬ খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত আশরাফুল হকের বন্ধু জারেজকে আসামি করে গতকাল শুক্রবার শাহবাগ থানায় মামলা করে নিহতের পরিবার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী