ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক মিরপুরে প্রাইভেট কার থেকে বিএনপি নেতাকে গুলি, আহত নারীসহ ২ এক দল জুলাইয়ের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত: তথ্যমন্ত্রী ২০ টাকার টিকিটে ৩০ লাখ টাকা পাচ্ছেন কৃষক হানিফ মিয়া হাসপাতালে মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’

জাবির ভর্তি পরীক্ষা শুরু, ছাত্র-ছাত্রীদের আলাদা শিফট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (১৮ জুন) সকাল ৯টায় ইনস্টিটিউট
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৩, দুপুর ১২:৫ সময়
  • আপডেট সময় : ১৮ জুন ২০২৩, দুপুর ১২:৫ সময়
জাবির ভর্তি পরীক্ষা শুরু, ছাত্র-ছাত্রীদের আলাদা শিফট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (১৮ জুন) সকাল ৯টায় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-এর পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়। সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম সমাজবিজ্ঞান অনুষদের কেন্দ্রগুলো পরিদর্শন করেন। আজ আরও দুইটি ইউনিটের (সি ও সি-১) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ছয়টি ইউনিট ও একটি ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ২ লাখ ৩৪ হাজার ৮৫৭টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১৩৬ জন ভর্তিচ্ছু।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছর আলাদা আলাদা ছয়টি শিফটে পরীক্ষা হয়। এতে শিফটগুলোতে বৈষম্যের অভিযোগও আসে। তবে এবার সেটা কমাতে প্রথমবারের মতো আইবিএ ছাড়া বাকি অনুষদগুলোতে ছাত্র ও ছাত্রীদের আলাদা শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এবার ‘এ’ ইউনিটে ৬১ হাজার ৮৬৪টি, ‘বি’ ইউনিটে ৪১ হাজার ৪৬৯টি, ‘সি’ ইউনিটে ৪১ হাজার ৪৪৫টি, ‘সি-১’ ইউনিটে ৫ হাজার ৬৫টি, ‘ডি’ ইউনিটে ৭৬ হাজার ৬৪টি, ‘ই’ ইউনিটে ১৮ হাজার ৯৭টি এবং আইবিএ-জেইউ ইউনিটে ৫ হাজার ৮৪৩টি আবেদন জমা পড়েছে।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। প্রতিটি কেন্দ্রেই মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বন্ধ রাখা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ডেইরি গেইট পর্যন্ত রিকশা চলাচল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান