ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আসন্ন ভারত বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ।সোমবার
  • আপলোড সময় : ২ অক্টোবর ২০২৩, দুপুর ২:৩৭ সময়
  • আপডেট সময় : ২ অক্টোবর ২০২৩, দুপুর ২:৩৭ সময়
ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ছবি : সংগৃহীত
আসন্ন ভারত বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ।

সোমবার (২ অক্টোবর) ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

গৌহাটির বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ ঘিরে বৃষ্টির প্রবল শঙ্কা ছিল। তবে টস শুরুর এক ঘণ্টা আগেও আকাশে ঝলমলে রোদ ছিল। আকাশের পরিবেশও ছিল পরিষ্কার। তবে সময়ের সঙ্গে সঙ্গে রোদ কিছুটা কমে গিয়েছে। আকাশে জমাট বাধছে মেঘের দল। তাতেও অবশ্য সময় মতো টস আটকায়নি গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে।

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়ার পূবার্ভাস কেন্দ্র। সংস্থাটি জানিয়েছে, আগামী দুই সপ্তাহ গুয়াহাটিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। টাইগারদের ম্যাচের দিন তাপমাত্রা ২৫-৩৩ ডিগ্রি থাকার কথা বলা হয়েছে। তবে সেটি অনুভূত হবে ৩৯ ডিগ্রির মতো। একইসঙ্গে বজ্রপাতের সঙ্গে ভারি বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।

এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। টপ অর্ডারের লিটন, তানজিদ তামিম এবং মিরাজ ফিফটি পূরণ করেন। যদিও লঙ্কানদের বিপক্ষে গোড়ালির ইনজুরির কারণে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিং করেননি নাজমুল হোসেন শান্ত ও মুস্তাফিজুর রহমানও।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের